শরতের আগমনী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৮২৭০ জন পড়েছেন।
Rupak Ghosh
~ শরতের আগমনী ~    
            রূপক ঘোষ 

এসেছে শরৎ শুভ্র বারিদ ছেয়েছে আকাশ পানে,
শ্বেত কাশ ফুলে ঢেকে নদী তীর, হিমের পরশ আনে।
শরতের তৃণ সেজে ওঠে মেখে শিশির বিন্দু গায়ে,
শারদ প্রাতে শিউলি দিয়েছে অর্ঘ্য লুটায়ে পায়ে।।

মালতি লতায় ছেয়ে গেছে বাগ, ফুটেছে বকুল বেলি,
মধুর খোঁজে ফুলে ফুলে ভিড় , জুটে গেছে কত অলি।
মেদুর আকাশে ঝিলিমিলি রোদ, মেঘ ভাসে সারি- সারি,
হরিৎ ক্ষেত্রে ঢেউ খেলে যায় বাতাসেতে  লুকোচুরি।।

দীঘি ভরা জল, স্তব্ধ শীতল,ঢেকে গেছে শ্বেত কমলে,
মরাল-মরালী জল কেটে চলে ছোট ছোট হিল্লোলে।
আগমনী সুর বাতাসেতে ভাসে ওই বুঝি উমা এলো,
প্রার্থনা মোর আকুল হৃদয়ে ঘুচাও সকল কালো।।
       ------*----

শব্দার্থ: বারিদ- মেঘ
             অর্ঘ্য-পূজার উপকরণ
বাগ - বাগান
মেদুর- স্নিগ্ধ
হিল্লোল- তরঙ্গ
রচনাকাল : ৬/৮/২০২৩
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Austria : 3  Bulgaria : 1  Canada : 10  China : 41  Czech Republic : 1  Europe : 26  Germany : 9  India : 258  Japan : 101  
Lithuania : 2  Netherlands : 2  Romania : 6  Saudi Arabia : 16  Spain : 1  Ukraine : 2  United Kingdom : 22  United States : 220  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Austria : 3  Bulgaria : 1  Canada : 10  
China : 41  Czech Republic : 1  Europe : 26  Germany : 9  
India : 258  Japan : 101  Lithuania : 2  Netherlands : 2  
Romania : 6  Saudi Arabia : 16  Spain : 1  Ukraine : 2  
United Kingdom : 22  United States : 220  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯১৬৩৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী