মায়াবিনী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৯ টি দেশ ব্যাপী ২৮৪৮৮ জন পড়েছেন।
Rupak Ghosh
মায়াবিনী~
রূপক ঘোষ

অজানা পথ ধরে, চলেছি আনমনে,
হারিয়ে যেতে যে আমি চাই।
খুঁজেছি কত করে,পাইনি তবুও খুঁজে,
বল না কি করে, চিনতে তোমাকে পাই?

বনের ওই আঁকাবাঁকা পথটা ছাওয়াতে ঢাকা,
পশিছে হৃদয়ে ধ্বনি মরমর।
শুনছি কোথা যেন, ডাকিছে কাকলি,
ঝরিছে ঝরনার ঝরঝর॥ 

তবুও মেলে না দেখা, লুকিয়ে পড়েছ কোথা?
হয়েছি যে আমি যাযাবর।
পাব না তবুও জেনে, তোমারি পরশ মেখে,
শ্রান্ত হব যে বরাবর॥  
       -----*-----
রচনাকাল : ৬/৮/২০২৩
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Austria : 1  Bulgaria : 1  Canada : 7  China : 32  Europe : 25  France : 1  Germany : 10  India : 199  Ireland : 2  
Japan : 109  Lithuania : 2  Netherlands : 1  Poland : 1  Romania : 6  Russian Federat : 5  Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 20  
United States : 201  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Austria : 1  Bulgaria : 1  Canada : 7  
China : 32  Europe : 25  France : 1  Germany : 10  
India : 199  Ireland : 2  Japan : 109  Lithuania : 2  
Netherlands : 1  Poland : 1  Romania : 6  Russian Federat : 5  
Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 20  
United States : 201  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মায়াবিনী by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯২০১
  • প্রকাশিত অন্যান্য লেখনী