খোকার জগৎ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৪ টি দেশ ব্যাপী ২৬৫৮৩ জন পড়েছেন।
Rupak Ghosh
~ খোকার জগৎ~
    রূপক  ঘোষ

গাছে গাছে কত শাখী,
বসে তাতে কত পাখী!
টিয়ে, ফিঙে, ময়না,
গলে কেন গয়না?
কেন এত পাখে রঙ?
সেজেছিস কেন সঙ?

গাছে গাছে খাস দোল,
মুখে কত ফোটে বোল।
খুঁটেখুঁটে কি যে খাস!
তবুও মেটে না আশ?
 আয় পাখী মোর কাছে,
তোর সাথে কথা আছে।

শুধু চাই শিখতে,
তোর মত উড়তে।
পড়াশুনা কভু নয়,
মনে জাগে বড় ভয়!
পারি যদি উড়তে,
পারবে না ধরতে।

সব গাছ ছাড়িয়ে,
নদী-নালা পেরিয়ে,
 চলে যাব বহুদূর,
হব রাজ- পুততুর।
আর নেই বায়না,
দেরি তাই সয়না।

টুনটুনি, বুলবুলি,
কেন তোরা যাস চলি?
খেতে দেব পাকা ফল!
তার সাথে দেব জল।
যদি থাকি একসাথে,
মাকে ছেড়ে তোর বাসে।।
       ----*----
রচনাকাল : ৬/৮/২০২৩
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


China : 3  Germany : 6  India : 83  Japan : 2  Kuwait : 1  Puerto Rico : 1  Russian Federat : 1  Saudi Arabia : 18  South Africa : 1  United Kingdom : 13  
United States : 76  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


China : 3  Germany : 6  India : 83  Japan : 2  
Kuwait : 1  Puerto Rico : 1  Russian Federat : 1  Saudi Arabia : 18  
South Africa : 1  United Kingdom : 13  United States : 76  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
খোকার জগৎ by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭৫৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী