পথ শিশুর লাশ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
দেশ : India , শহর : Baruipur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২৩ , জুন
প্রকাশিত ৩ টি লেখনী ১৯ টি দেশ ব্যাপী ৮৮৫ জন পড়েছেন।
Arghyadeep Chakraborty
অসহায় ভাবে কাঁদছে শিশুটি-
একা রাস্তার ধারে,
সারা দিনরাত ধরে ।
কত শত গাড়ি কত হাজার মানুষ,
যাচ্ছে আসছে ওর পাশ দিয়ে,
কারও কিন্তু খেয়াল নেই ওর দিকে।

'গাড়ির মানুষ আর পথের মানুষ' 
এদের ধারণা অনেকটা তাচ্ছিল্যের মতো।
কে এক শিশু কাঁদছে-
এমন তো লাখো লাখো পড়ে থাকে ফুটপাথে রাস্তার ধারে,
তাতে আমাদের কী,
তার জন্য আমাদের ভাবতে হবে?
হয়ত বাবা-মা আছে কোথাও আশেপাশে,
ঠিক চলে আসবে।

কিন্তু সারাদিন হয়ে যায়
তবু কেউ আসে না।
এমন হয়ে যায়নি তো,
সন্তানের খুব খিদে পাওয়ার দরুন,
বাবা মা অর্থ উপার্জন করতে গিয়েছিল- 
আর আসেনি ফিরে।
ওদের জীবন এরকম
দিনরাত থাকে ক্ষুধার্ত পেটে।
তখন কেউ যদি ওদের কাছে যেকোনো কাজের কথা বলে,
যার বদলে খেতে পারবে,
সে কাজেই রাজি হয়,
আর দুষ্টচক্রের হাতে পড়লে পাচার হয়েও যেতে হয়।

তাই কাঁদছে, কেঁদেও যাবে শিশুটি।
ভ্রূক্ষেপ থাকবেনা কারও।
কাঁদতে কাঁদতে নিজেই আকাশ সমান অভুক্ত পেটে
হয়ত বের হবে রাস্তায় একটু খাবারের আশায়।
শরীরে বল না থাকলে;
দুর্বলতা আসবেই।
রাস্তা এপার ওপার করতে গিয়ে
চলেও যেতে পারে কোনো গাড়ির নিচে।
তখন কেই বা পাত্তা দেবে 
কি না জানি এক পথ শিশুর লাশ।

২জুন,২০২৩,সকাল ৮টা, বারুইপুর 





রচনাকাল : ৩/৬/২০২৩
© কিশলয় এবং অর্ঘ্যদীপ চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 8  China : 8  Europe : 4  France : 1  Germany : 8  India : 117  Ireland : 2  Japan : 1  Netherlands : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 21  United Kingdom : 11  United States : 132  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 8  China : 8  Europe : 4  
France : 1  Germany : 8  India : 117  Ireland : 2  
Japan : 1  Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 21  
United Kingdom : 11  United States : 132  Vietnam : 1  
© কিশলয় এবং অর্ঘ্যদীপ চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পথ শিশুর লাশ by Arghyadeep Chakraborty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী