হারিয়ে গেছে
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ৯৯৯০৯ জন পড়েছেন।
কবিতাঃ হারিয়ে গেছে             কলমেঃ সুজন কুমার রায় 
 
 


জীবন থেকে হারিয়ে গেছে, অনেক কিছু আজ,                  
হারিয়ে গেছে উদাস দুপুর, সকাল কিংবা সাঁঝ !                          
মনে পড়ে প্রবল ঝড়ের,  আম কুড়ানো দিন ,                           
চেয়ে দেখি জীবন থেকে, হয়ে গেছে লীন !                    
হারিয়ে গেছে কতই চেনা , আঁকড়ে ধরা হাত ,                     
হারিয়ে গেছে জীবন থেকে, ঘুম ভাঙ্গানো রাত ।                        
ভাই বোন আর  স্বজনেরা, চলে গেছে ছেড়ে ,                          
সময়ের চাকা ঘুরে এসে, নিয়েছে সব কেড়ে !                            
হারিয়ে গেছে কত সময়, জীবনের খাতা থেকে,                               
রয়েছে শুধু হৃদ মাঝারে, স্মৃতির মালা গেঁথে !                       
দেখেছি শত জীবনে যত, হয়তো তেমনই আছে ,                             
তবুও যেন জীবন থেকে, অনেক কিছুই  গেছে ।।
রচনাকাল : ২৮/৩/২০২৩
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 9  Europe : 3  Germany : 9  India : 130  Japan : 6  Romania : 6  Saudi Arabia : 13  Ukraine : 1  
United Kingdom : 14  United States : 153  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 9  Europe : 3  
Germany : 9  India : 130  Japan : 6  Romania : 6  
Saudi Arabia : 13  Ukraine : 1  United Kingdom : 14  United States : 153  
Vietnam : 3  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হারিয়ে গেছে by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৫৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী