আসন দাও
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোঃ মুসা
দেশ : Bangladesh , শহর : Charfassion Bhola Charfassion

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৩৭ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২২৯২২ জন পড়েছেন।
Musa Islam shuvo
তোমার আগামী মনে আমাকে আসন দাও
নির্বাসন দাও সেই হৃদয় প্রাচীর থেকে
সমস্ত পৃথিবী ঘেঁটে তবে উদ্ধার করো
বাতাবরণ বান্ধব ছিন্ন এক করে দাও ....


তোমার চোখের কোণে আমাকে জড়িয়ে রাখো
একমাত্র অবলম্বন হল দেখা বা অদেখা,
সমস্ত কেটে আমাকে তোমার-মধ্যে রাখো
আমাকে তোমার জীবনে একটি অংশ বানাও


তোমার মনের ঘরে আমাকে বসিয়ে দাও
নিঃশ্বাসে আশ্রয় নিই তোমার আশ্রয় কেন্দ্রে,
আমাকে তোমার হাতে পাও গোলাম বানাও
যেই দপ্তরে কৃত্যক আমাকে বিশ্বস্ত করো


আমার খালি ঘরের ফুলের সিট বসাও
আয়োজনে উপলক্ষ্য বিশেষ প্রস্তুতি নিয়ে
আমাকে তার পূরণ করার সুযোগ দাও
আমার একা থাকার বিষাদ বিচূর্ণ করো...


ইতিহাস ফেলে  টেনে ভবিষ্যতে সম্ভাবন
শুধু আমাকে সেখানে দুয়ারে আশ্রয় দিন
আমার সাথে থাকার দরজা কপাট খুলে
তোমার সমস্ত অঙ্গে আমাকে আশ্রয় দাও


মনের ঝড় তুফান থামিয়ে স্বর্গ নামাও
তোমার পায়ের শব্দে সুবতাস-ফুটুক
আমাকে নতুন করে  হাসার উচ্ছ্বাস আনে
নির্বাসন থেকে সেই তোমার আসন দাও


রচনাকাল : ২৯/১/২০২৩
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 3  China : 3  Europe : 106  France : 1  Germany : 9  Hungary : 3  India : 113  Japan : 16  Romania : 1  
Saudi Arabia : 14  Ukraine : 1  United Kingdom : 15  United States : 151  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 3  China : 3  Europe : 106  
France : 1  Germany : 9  Hungary : 3  India : 113  
Japan : 16  Romania : 1  Saudi Arabia : 14  Ukraine : 1  
United Kingdom : 15  United States : 151  Vietnam : 4  
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আসন দাও by Musa Islam shuvo is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৯৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী