মানুষ বদলে গেছে
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৮৯৮৮ জন পড়েছেন।
কবিতাঃ মানুষ বদলে গেছে 
কলমেঃ সুজন কুমার রায় 
 
 

জীবনের বেগ জ্বলন্ত এক, অগ্নিশিখার মত ,,,                               
জীবনে তবু দ্বীপ নিভু নিভু, জ্বলছে অবিরত ...                                        
বদলে গেছে জীবন মাঝে, হারানো যত ক্ষণ ,,,                             
বদলেছে আজ সকাল ও সাঁঝ, মানুষের সব মন ...                                
প্রকৃতির মত হচ্ছে যে ক্ষত, প্রতিটি ক্ষণে মনে ,,,                               
যোগ গুন ভাগ রাগ অনুরাগ, জীবনের দর্পনে ...                              
বদলেছে সব প্রকৃতির রব, ঋতু বদলে যেমন ,,,                                        
আজ মানুষগুলো এলোমেলো, বদলে যাচ্ছে তেমন ...                             
সকালবেলায় সূর্যদেব উদয়, অস্ত যে সন্ধ্যাবেলায় ,,,                                       
তেমনই মানুষ হারিয়ে হুশ, প্রতিটি ক্ষণে বদলায় ...                                
স্বপ্ন শেষে জীবনের দেশে, যেমন বাস্তবতা দাড়ায় ,,,                                        
স্বপ্নের ঘোর সম্পদের জোর, সময়ের সাথে হারায় ...                                
ফুল ও ফল নদী ও জল, সবই তেমনই আছে ,,,                                      
বিবেকের কাছে জীবনের ভাজে, মানুষ বদলে গেছে ...
রচনাকাল : ১০/১/২০২৩
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 6  China : 2  Europe : 1  France : 1  Germany : 8  India : 102  Japan : 5  Mauritius : 1  Poland : 1  
Saudi Arabia : 20  Ukraine : 1  United Kingdom : 15  United States : 116  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 6  China : 2  Europe : 1  
France : 1  Germany : 8  India : 102  Japan : 5  
Mauritius : 1  Poland : 1  Saudi Arabia : 20  Ukraine : 1  
United Kingdom : 15  United States : 116  Vietnam : 1  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মানুষ বদলে গেছে by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৬৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী