আমার গাঁ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২২৯৮৪ জন পড়েছেন।
আমার গাঁয়ের দুই দিকেতে
নৌকা দুলে নদীর ঘাটে,
অব্দ ভরই ঝির ঝিরে বায়
সবজি নাচে শ্যামল বাটে।

ফুল পাকা ফল সজীব শাখে
পাতার তালে করে খেলা,
ঘাস ফড়িঙের দুষ্টুমিতে
ছাগ ভুলে পথ সাঁঝের বেলা।

সবুজ মাঠেই সূর্য জাগে
যায় ডুবে ফের গাছের আড়ে,
হরেক পাখি গান গেয়ে ক্ষণ
সরস রাখে কাজের সারে।

দিনে ব্যাকুল ঢেউ ধারা রোজ
আশায় গড়ে মেঘের ঘুড়ি,
চাঁদ জোনাকির ঝলকানিতে
রাত হয়ে যায় স্বপ্নপুরী।
রচনাকাল : ১৬/১১/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 5  Europe : 57  France : 1  Germany : 8  India : 142  Ireland : 4  Japan : 8  Pakistan : 1  Saudi Arabia : 15  
United Kingdom : 15  United States : 105  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 5  Europe : 57  France : 1  
Germany : 8  India : 142  Ireland : 4  Japan : 8  
Pakistan : 1  Saudi Arabia : 15  United Kingdom : 15  United States : 105  
Vietnam : 4  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁ by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী