মেঘ তোমাকে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : doyel majumdar
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুলাই
প্রকাশিত ২ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৬৪৩৪ জন পড়েছেন।

মেঘলা দিনে একলা বসে
মন ভারি আনচান
বৃষ্টি এসে শুনিয়ে যাও 
মন ভেজানোর গান।

দামাল হাওয়া উথাল পাথাল
আমায় নেবে তুমি?
জানলা দিয়ে ফুড়ুৎ করে 
পালিয়ে যাব আমি।


বৃষ্টি ভেজা সবুজ ঘাসের
লুকিয়ে থাকা জলে
জল ছপছপ ছুটবো আমি
জল ফোয়ারা তুলে

আকাশ কালো রিমঝিমঝিম
বৃষ্টি নামার আগে,
হাত দিয়ে মেঘ ছোঁবই আমি,
আনব তোমায় বাগে।

বৃষ্টিতুমুল মাতাল বাদল
হারিয়ে যেতে চাই,
মন ভালো নেই দুষ্টু মেঘ
তোমায় পেতে চাই।

চাই বললেই পাই কি রে ছাই
অফিস ঘরে বসে,
ফেলে আসা ইচ্ছেগুলো
জানলা দিয়ে হাসে।
রচনাকাল : ১৮/৮/২০১১
© কিশলয় এবং doyel majumdar কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 15  Bangladesh : 33  Canada : 31  China : 115  Europe : 5  France : 12  Germany : 44  Hungary : 6  Iceland : 12  India : 429  
Iran, Islamic R : 1  Ireland : 35  Israel : 21  Italy : 12  Japan : 9  Luxembourg : 16  Mongolia : 1  Netherlands : 13  Norway : 12  Oman : 12  
Qatar : 12  Romania : 2  Russian Federat : 2  Russian Federation : 29  Saudi Arabia : 43  Sweden : 12  Ukraine : 49  United Kingdom : 39  United States : 2116  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 15  Bangladesh : 33  Canada : 31  China : 115  
Europe : 5  France : 12  Germany : 44  Hungary : 6  
Iceland : 12  India : 429  Iran, Islamic R : 1  Ireland : 35  
Israel : 21  Italy : 12  Japan : 9  Luxembourg : 16  
Mongolia : 1  Netherlands : 13  Norway : 12  Oman : 12  
Qatar : 12  Romania : 2  Russian Federat : 2  Russian Federation : 29  
Saudi Arabia : 43  Sweden : 12  Ukraine : 49  United Kingdom : 39  
United States : 2116  Vietnam : 7  
© কিশলয় এবং doyel majumdar কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মেঘ তোমাকে by doyel majumdar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৩৫