অতঃপর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আনাস খান
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , সেপ্টেম্বর
প্রকাশিত ১ টি লেখনী ১২ টি দেশ ব্যাপী ২২২ জন পড়েছেন।
Anas Khan
এক পড়ন্ত বিকেলে মধ্য সাগরে দাঁড়িয়ে
সাগরকে বললাম, আমি যেতে চাই হারিয়ে।
নাহ, সাগর নিল না, নিল না আমায় দুহাত বাড়িয়ে।
 
অতঃপর সন্ধ্যায় নদীকে বললাম,
 আমায় মেরে ফেল ডুবিয়ে।
নাহ, নদীও ছেড়ে দিল কিছুক্ষণ চুবিয়ে।
 
অতঃপর রাতে দাঁড়িয়ে ছাদে
আঁধারকে বললাম, দাও আমায় ফেলে।
নাহ, আধাঁরও দিল না, দিল না আমায় আরো গভীরে ঠেলে।
 
অতঃপর সকালে শিশির এসে বলে,
এভাবে হাত পেতে কি জীবন চলে !
কি লাভ এমন বেঁচে যেমন বাঁচে ভিক্ষার থলে !
 
অতঃপর লাশের ভিড়ে এক শান্ত দুপুরে,
বেজে ওঠে মায়া কান্নার সুর কোন এক কিশোরীর নূপুরে।
অতঃপর শকুনেরা দেখে, এবার বার মাসই পৌষ মাস রবে।
শকুনের সুখ শেষ হতে কে দেখেছে কবে?
 
অতঃপর লাশের মিছিলে মাথা উঁচিয়ে শকুন হাসে,
কেবল তখনি শকুনি শকুনরে ভালবাসে।


রচনাকাল : ২৫/৯/২০২২
© কিশলয় এবং আনাস খান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 2  Germany : 7  India : 85  Japan : 10  Poland : 1  Romania : 1  Saudi Arabia : 11  United Arab Emi : 1  
United Kingdom : 10  United States : 87  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 2  Germany : 7  
India : 85  Japan : 10  Poland : 1  Romania : 1  
Saudi Arabia : 11  United Arab Emi : 1  United Kingdom : 10  United States : 87  
© কিশলয় এবং আনাস খান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অতঃপর by Anas Khan is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭৪৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী