কিসের লড়াই!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২২৯৯২ জন পড়েছেন।
সর্প আর উদ কাজলা বিলে
বচসা করে কঠোর দিলে
একটি মাছের দু’জন হয়ে অংশীদার,
কে নিবে লেজ করবে কে ভাগ
এহেন কথায় ঝাড়ছে যা রাগ
জিদ ভুলে কেউ চায় না দিতে একটু ছাড়।

চাইলে পেট উদ কিংবা মাথা
সাপ বলে তুই আস্ত যা-তা
লেজের মালিক ক্যান খুঁজিস তুই মাথার স্বাদ!
উদ শুনে কয় দ্বিগুণ রোষে
ফের মাথা ক্যান ধরিস কষে
লেজ নিবো কি করলে রে তুই আর্তনাদ!

ফাও কথা বেশ হয়ে ভারী
বাঁধলো শেষে মারামারি
চিল ভাবে এক বসে নায়ের গলুইয়ে,
বেশ তো দু’জন আশায় যুঝে
মাছ তবে ক্যান পাই না খুঁজে
ধ্যান কি ছিলো শান্টু জেলের খলুইয়ে!
রচনাকাল : ২২/৮/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 5  China : 5  Europe : 26  France : 1  Germany : 10  India : 113  Ireland : 4  Japan : 6  
Saudi Arabia : 20  United Kingdom : 13  United States : 106  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 5  China : 5  
Europe : 26  France : 1  Germany : 10  India : 113  
Ireland : 4  Japan : 6  Saudi Arabia : 20  United Kingdom : 13  
United States : 106  Vietnam : 4  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কিসের লড়াই! by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯০
  • প্রকাশিত অন্যান্য লেখনী