গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা আমার গাঁয়ের সবুজ কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৭১৩৩ জন পড়েছেন।
গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি অজয়ের পারে,
সারি সারি তালগাছ পথের দুধারে।
আম কাঁঠালের বনে গাছে পাখি ডাকে,
শিমূল পলাশ বন রাঙা পথ বাঁকে।


ছোট এক দিঘি আছে গাঁয়েতে আমার,
পাড়ে তার সারি সারি গাছ চারিধার।
কালো জলে বুনো হাঁস সারাদিন চরে,
জল হতে উঠে আসে সাঁঝ হলে পরে।


অজয়ের নদীচরে আসে যাত্রীদল,
সারাদিন নদীঘাটে জন কোলাহল।
গাঁয়ের বধূরা সব জল নিয়ে যায়,
পশ্চিমে অরুণরবি আলোক লুকায়।


লক্ষ লক্ষ তারা ফুটে চাঁদ উঠে দূরে,
বাজায় মাদল কারা বাজে বাঁশি সুরে।
মাদলের তালে মেতে উঠে শালবন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ১২/৭/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Bulgaria : 2  Canada : 13  China : 80  Czech Republic : 4  Europe : 1  France : 1  Germany : 9  India : 353  Indonesia : 2  
Iran, Islamic R : 1  Ireland : 5  Japan : 11  Jordan : 1  Romania : 6  Russian Federat : 9  Saudi Arabia : 22  Ukraine : 4  United Kingdom : 13  United States : 300  
Uzbekistan : 1  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Bulgaria : 2  Canada : 13  China : 80  
Czech Republic : 4  Europe : 1  France : 1  Germany : 9  
India : 353  Indonesia : 2  Iran, Islamic R : 1  Ireland : 5  
Japan : 11  Jordan : 1  Romania : 6  Russian Federat : 9  
Saudi Arabia : 22  Ukraine : 4  United Kingdom : 13  United States : 300  
Uzbekistan : 1  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা আমার গাঁয়ের সবুজ কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৯০৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী