গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা আমার গাঁয়ের সবুজ কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৭৯ জন পড়েছেন।
গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজের সমারোহ গ্রামে চারিধার,
শীতল তরুর ছায়ে গ্রামটি আমার।
সারি সারি তালগাছ পথের দুধারে,
আমাদের গ্রামখানি অজয়ের পারে।


রাঙাপথে তরুশাখে পাখি সব গায়,
নদী হতে জল নিয়ে বধূ ঘরে যায়।
আম কাঁঠালের বন শাল বন দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।


অজয়ের নদীঘাট গ্রাম সীমানায়,
যাত্রীদল নদীজলে পার হয়ে যায়।
অজয়ের নদীপারে ছোট দুই গ্রাম,
মাঝখানে বয়ে চলে নদী অবিরাম।


গাঁয়ের মানুষ মোর, আপন সবাই,
একসাথে সকলেই জীবন কাটাই।
জন্মভূমি আমার মা গাই আমি গান,
গাঁয়ের কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।
রচনাকাল : ২৬/৬/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 3  Bulgaria : 2  Canada : 11  China : 175  Europe : 26  France : 2  Germany : 13  Hungary : 3  India : 286  
Indonesia : 1  Ireland : 6  Japan : 11  Latvia : 1  Lithuania : 2  Macedonia : 1  Romania : 6  Russian Federat : 7  Saudi Arabia : 24  Spain : 1  
Ukraine : 4  United Kingdom : 22  United States : 220  Uzbekistan : 1  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 3  Bulgaria : 2  Canada : 11  
China : 175  Europe : 26  France : 2  Germany : 13  
Hungary : 3  India : 286  Indonesia : 1  Ireland : 6  
Japan : 11  Latvia : 1  Lithuania : 2  Macedonia : 1  
Romania : 6  Russian Federat : 7  Saudi Arabia : 24  Spain : 1  
Ukraine : 4  United Kingdom : 22  United States : 220  Uzbekistan : 1  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা আমার গাঁয়ের সবুজ কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২২
  • প্রকাশিত অন্যান্য লেখনী