কে বলে ভাই?
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৪৯ টি দেশ ব্যাপী ২২০৪৯ জন পড়েছেন।
কে বলে ভাই কেউ আপনার নয়?
সখ্য বিনে প্রাণ কি সুখের হয়?
ভাই বলো বা বন্ধু স্বজন
সবাই করে বাঞ্ছা বপন,
বাপ-মা সে তো মরেও পাশে রয়!
কে বলে ভাই কেউ আপনার নয়?

কও তো বেঁধে ভাবনাটারে কষে,
বিপদ দেখে রয় কি সবে বসে?
পড়লে ঢেলে এক বেলা ভাত
কেউ বা না কেউ নেয় টেনে হাত,
শত্রু সেও দেয় না কি অভয়?
কে বলে ভাই কেউ আপনার নয়?

নিঃস্ব যেজন ভুগলে কঠিন জ্বরে,
কতো লোক-ই যায় দেখি তার ঘরে।
করলো কে কি ক্যান ভাবো মূল!
রয় না তাদের মন কি ব্যাকুল?
আর তা দেখে রব হলে সদয়,
কে বলে ভাই কেউ আপনার নয়?
রচনাকাল : ১০/৬/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Bangladesh : 6  Bulgaria : 2  Canada : 5  China : 279  Europe : 23  France : 2  Germany : 8  Hungary : 106  Iceland : 24  
India : 258  Indonesia : 1  Ireland : 5  Japan : 5  Morocco : 1  Romania : 1  Russian Federat : 10  Saudi Arabia : 21  Ukraine : 4  United Kingdom : 12  
United States : 244  Uzbekistan : 1  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Bangladesh : 6  Bulgaria : 2  Canada : 5  
China : 279  Europe : 23  France : 2  Germany : 8  
Hungary : 106  Iceland : 24  India : 258  Indonesia : 1  
Ireland : 5  Japan : 5  Morocco : 1  Romania : 1  
Russian Federat : 10  Saudi Arabia : 21  Ukraine : 4  United Kingdom : 12  
United States : 244  Uzbekistan : 1  Vietnam : 2  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কে বলে ভাই? by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭৪৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী