অজয় নদীর কাছে.... পাখি ডাকে গাছে গাছে অজয় নদীর কবিতা (প্রথম পর্ব) ।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৩৩৯ জন পড়েছেন।
অজয় নদীর কাছে.... পাখি ডাকে গাছে গাছে
অজয় নদীর কবিতা (প্রথম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর কাছে পাখি ডাকে গাছে গাছে
সোনা রোদে অজয়ের চর,
চিক চিক করে বালি মাজে ঘটি বাটি থালি
স্নান সেরে বধূ চলে ঘর।


হাট বসে নদীতীরে চেনা অচেনার ভিড়ে
সারাদিন বেচাকেনা চলে,
হাটুরেরা আসে সব করে কত কলরব
ঘাট ভরে জন কোলাহলে।


অজয় নদীর বাঁকে সেগুনের বন থাকে
দূরে শাল পিয়ালের বন,
বেলা যেই আসে পড়ে শালবনে পাতা নড়ে
সোনা রবি ছড়ায় কিরণ।


সাঁঝের আঁধার নামে জ্বলে দীপ দূরে গ্রামে
অজয়ের ঘাট অন্ধকার,
অজয় নদীর পাড়ে দুইধারে ঝোপেঝাড়ে
জোনাকিরা জ্বলে চারিধার।


গগনেতে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
নদীচর ছবি মনে হয়,
জোছনায় নদীজল অপরূপ ঝলমল
কুলু কুলু জলধারা বয়।


রচনাকাল : ৭/৬/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Austria : 1  Bulgaria : 1  Canada : 12  China : 199  Czech Republic : 2  Europe : 24  France : 1  Germany : 12  India : 363  
Indonesia : 1  Japan : 116  Lithuania : 2  New Zealand : 1  Romania : 6  Russian Federat : 11  Saudi Arabia : 24  Switzerland : 1  Ukraine : 5  United Kingdom : 21  
United States : 373  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Austria : 1  Bulgaria : 1  Canada : 12  
China : 199  Czech Republic : 2  Europe : 24  France : 1  
Germany : 12  India : 363  Indonesia : 1  Japan : 116  
Lithuania : 2  New Zealand : 1  Romania : 6  Russian Federat : 11  
Saudi Arabia : 24  Switzerland : 1  Ukraine : 5  United Kingdom : 21  
United States : 373  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর কাছে.... পাখি ডাকে গাছে গাছে অজয় নদীর কবিতা (প্রথম পর্ব) । by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৭৫৪৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী