কবিতা আসরে কবিতার ফুল (কবির 2100তম প্রয়াস)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৬২০ জন পড়েছেন।
কবিতা আসরে কবিতার ফুল (কবির 2100তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কবিতা আসরে কবিতার ফুল
বিকশিত নিতি নিতি,
দিবা অবসানে রাত্রির আঁধারে
রেখে যায় নব স্মৃতি।

কত যে ফুটিল কত যে ঝরিল
হিসাব রাখে না কেহ,
কেহবা পড়িল মন্তব্যে লিখিল
ভালবাসা আর স্নেহ।

কবিতার গাছে ফুল ফুটে আছে
কবিতার গাঁথা মালা,
কবিতা আসর পাঠকের ঘর
কবিদের পাঠশালা।

দিনে দিনে কত লিখেছি কবিতা
কবিতার এ আসরে,
বুক ভরা ব্যথা হৃদয়ের কথা
লিখে রাখি যত্ন করে।

কবিতার গাছে ফুল ফুটে আছে
শোভা দেয় চারিধার,
দ্বিসহস্র এবং একশত তম 
মোর কাব্য উপহার।





রচনাকাল : ৩০/৪/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 5  China : 175  Europe : 25  Germany : 8  Hungary : 1  India : 211  Jamaica : 1  Japan : 5  
Lithuania : 1  Mongolia : 1  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 16  Ukraine : 4  United Kingdom : 10  United States : 225  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 5  China : 175  
Europe : 25  Germany : 8  Hungary : 1  India : 211  
Jamaica : 1  Japan : 5  Lithuania : 1  Mongolia : 1  
Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 16  Ukraine : 4  
United Kingdom : 10  United States : 225  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতা আসরে কবিতার ফুল (কবির 2100তম প্রয়াস) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১২০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী