তবুও বলে মন!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ২১৪৯৪ জন পড়েছেন।
বলছি ভেবে অনেক আগের স্মৃতি
তখন ছিলাম হয়তো বা ক্লাস থ্রিতে,
রোজ দেখিয়ে ‘আর দেবো না’র ভীতি
যখন দিতো ইস্কুলে দুধ ফ্রিতে।

হরেক কথায় চিত্তে এঁকে রেখা
থাকতাম আমি অস্তাচলের বাটে,
না গেলে খুব দূরেও তোমায় দেখা
যেদিন যেতে আমায় ফেলে হাটে।

’পড়বো না আজ’ বললে সাঁঝে কভু
ধমক দিলে কিংবা রেগে বকা,
হাত বুলাতে করলে হেলা তবু
হতাম আমি ভান করে একরোখা।

গোসসা করে মা মা বলে ডেকে
ছিঁচকাঁদুনে সুরেই দিতাম আড়ি,
মেলার দিনে যাও না যেথা থেকে
দেরি হলে ফিরতে তোমার বাড়ি।

আজ তুমি নেই ফিরবে না আর হেসে
উঠলে তবু ঈদ এনে চাঁদ মামা,
মন বলে এই ডাক বুঝি দাও এসে
বলতে ‘বেটা চল কিনি তোর জামা’!
রচনাকাল : ২৬/৪/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Bulgaria : 1  Canada : 4  China : 76  Europe : 4  France : 3  Germany : 6  Hungary : 102  Iceland : 20  India : 261  
Iran, Islamic R : 1  Japan : 4  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 16  Ukraine : 1  United Kingdom : 11  United States : 218  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Bulgaria : 1  Canada : 4  China : 76  
Europe : 4  France : 3  Germany : 6  Hungary : 102  
Iceland : 20  India : 261  Iran, Islamic R : 1  Japan : 4  
Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 16  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 218  Vietnam : 1  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তবুও বলে মন! by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২১২০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী