কলির অলি (গীতিকাব্য)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২২৯৯৪ জন পড়েছেন।
কলি যুগের অলি আমি
ফুল বিনে চাই মধুর স্বাদ,
কেউ জানে না কিবা আমার জাত।

ভাল্লাগে না মায়ের কথা
আসলে পাড়ার মাসি,
ভুগলে ক্ষণিক বাপ অসুখে
রই না পাশাপাশি।
দুধের পিয়াস রুখতে করি
ঘোলের সাথে রোজ আঁতাত -
কেউ জানে না কিবা আমার জাত।

প্রেম সুধা সুর খুঁজতে যাচি
মদনা রতির তাড়া,
বললে যে কেউ ধর্ম কথা
বোধ তারে দিই ভাড়া।
কে আমি কার বুঝতে হানি
পরের দোরে রোজ আঘাত -
কেউ জানে না কিবা আমার জাত।
রচনাকাল : ১৭/৪/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 8  China : 4  Europe : 20  France : 2  Germany : 9  Hungary : 130  Iceland : 9  India : 149  Ireland : 1  
Japan : 3  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 24  Ukraine : 1  United Kingdom : 12  United States : 148  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 8  China : 4  Europe : 20  
France : 2  Germany : 9  Hungary : 130  Iceland : 9  
India : 149  Ireland : 1  Japan : 3  Romania : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 24  Ukraine : 1  United Kingdom : 12  
United States : 148  Vietnam : 1  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কলির অলি (গীতিকাব্য) by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী