স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-১৪২৯ শুভ নববর্ষের কবিতা দ্বিতীয় পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৪৪৪৬০ জন পড়েছেন।
স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-১৪২৯
শুভ নববর্ষের কবিতা       দ্বিতীয় পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নব আনন্দে জাগো আজি,
বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ ! এসো হে নতুন !
এসো নবসাজে।


<>>> শুভ নববর্ষ>><>


নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে । আসুক এবার নতুন সকাল, কিছু কথা কিছু গান। কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।
            
নববর্ষের আলোকে আমার কবিতা
নববর্ষের কবিতা  দ্বিতীয় পর্ব


নতুন বছরে নতুন প্রভাতে
প্রভাতী পাখিরা গায়,
নতুন কিরণে প্রভাতের রবি
কিরণ প্রভা ছড়ায়।


ফুল বাগিচায় মধুকর সবে
গুন গুন সুরে গায়,
আপনার বেগে অজয়ের জল
গঙ্গানদী পানে ধায়।


রাঙামাটি পথে অতি দ্রুত ছুটে
গাড়ি দ্রুতবেগে ধায়
নতুন বছরে রাঙাপথ ধরে
লোকে নদীঘাটে যায়।


অজয়ের চরে এই শুক্রবারে
বসেছে আজিকে হাট,
নৌকাটি বাঁধা অজয়ের চরে
নির্জন নদীর ঘাট।


রচনাকাল : ১৬/৪/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belgium : 1  Canada : 6  China : 1  Europe : 2  France : 2  Germany : 12  India : 164  Ireland : 3  Japan : 2  
Latvia : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 12  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 19  United States : 196  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belgium : 1  Canada : 6  China : 1  
Europe : 2  France : 2  Germany : 12  India : 164  
Ireland : 3  Japan : 2  Latvia : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 12  Turkey : 1  
Ukraine : 4  United Kingdom : 19  United States : 196  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-১৪২৯ শুভ নববর্ষের কবিতা দ্বিতীয় পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৭০৩২৮৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী