স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-১৪২৯ শুভ নববর্ষের কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৯০৫ জন পড়েছেন।
            
নববর্ষের আলোকে আমার কবিতা
শুভ নববর্ষের কবিতা  (প্রথম পর্ব)
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


পূবেতে উঠিল প্রভাতের রবি
প্রভাত পাখিরা গায়,
কুসুম কাননে ফুল বনে বনে
গুঞ্জরি অলিরা ধায়।

নতুন বছরে খুশি ঘরে ঘরে
পুলক জাগিছে প্রাণে
পুলকিত হিয়া উঠিছে নাচিয়া
প্রভাত পাখির গানে।

অজয়ের পাড়ে হেরি বালুচরে
বক উড়ে সারি সারি,
বধূ স্নান সেরে রাঙাপথ ধরে
জল নিয়ে চলে বাড়ি।

সাঁঝের বেলায় বাজিছে সানাই
থেমে গেছে হাঁকডাক।
ধূপ দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে
বধূরা বাজায় শাঁখ।


বাঁশবনে পরে চাঁদ উঠে দূরে
জোছনার রাশি হাসে,
দিন কেটে যায় রাতি ভোর হয়
নতুন দিবস আসে।

রচনাকাল : ১৫/৪/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 1  France : 2  Germany : 9  India : 137  Japan : 5  Lithuania : 1  Mongolia : 2  
Oman : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 13  United States : 154  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 1  
France : 2  Germany : 9  India : 137  Japan : 5  
Lithuania : 1  Mongolia : 2  Oman : 1  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 13  
United States : 154  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-১৪২৯ শুভ নববর্ষের কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৫১
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী