দুর্গম পথের যাত্রীর প্রতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২২৯৮৭ জন পড়েছেন।
শ্রমের আঘাতে কভু টলে দেহ যদি
হে পান্থ বিশ্রাম খুঁজো দু’পায়ের তালে,
অক্ষিরে যন্ত্রনা দিলে রৌদ্র নিরবধি
ঘর্মাক্ত দক্ষিণ হস্ত রেখো তপ্ত ভালে।

তৃষ্ণা বা ক্ষুধার তোড়ে বক্ষে এলে ঢল
হে যোদ্ধা বিশ্বাসী ধারে দম নিও গড়ি,
মোহের জৌলুস তবু কাড়ে যদি বল
সাধের জনমই ভেবো অকূলের তরী।

হয়তো ফাগুন গেলে চিরতরে দূরে
রবে না পুষ্পিত বাগে কোকিলের তান,
বাজবে নিশিরও বাঁশি সদা ভীরু সুরে
কখনও বিধ্বস্ত হলে সুহাসিনী চান।

ফিরে না কিঞ্চিত সেও গেলে সেই ধারা,
তবু কি বয় না কূল জেগে তারই সাড়া!
রচনাকাল : ৯/৪/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 5  Canada : 3  China : 5  Europe : 21  France : 2  Germany : 9  Hungary : 137  Iceland : 10  India : 147  
Japan : 13  Romania : 1  Saudi Arabia : 21  Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 13  United States : 161  Uzbekistan : 1  Vietnam : 11  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 5  Canada : 3  China : 5  
Europe : 21  France : 2  Germany : 9  Hungary : 137  
Iceland : 10  India : 147  Japan : 13  Romania : 1  
Saudi Arabia : 21  Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 13  
United States : 161  Uzbekistan : 1  Vietnam : 11  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দুর্গম পথের যাত্রীর প্রতি by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী