বাসন্তী দেবী পূজা.... বসন্তে মেতেছে ধরা মা বাসন্তী দেবী আগমনী (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৮০১ জন পড়েছেন।
বাসন্তী দেবী পূজা.... বসন্তে মেতেছে ধরা
মা বাসন্তী দেবী আগমনী (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে বাসন্তী পূজা মাগো দেবী দশভূজা
এসো মাগো এই বসুধায়,
আজি বসন্ত সময় মাগো তব পূজা হয়
অর্ঘপুষ্প দেব রাঙা পায়।


বসন্তে মেতেছে ধরা তুমি দেবী মনোহরা
ভক্তি ভরে পূজিব তোমায়,
বসন্তের আগমনে ফুল ফুটে ফুলবনে
আমবনে কোকিলেরা গায়।


মাগো তুমি মহামায়া দেহ তব পদছায়া
তব শ্রীচরণ মোর সার,
বসন্ত এসেছে আজি দিয়ে অর্ঘপুষ্প রাজি
তুমি মাগো জননী আমার।


আজি বসন্ত প্রভাতে দেশবাসী সবে মাতে
দেবী পূজা হয়েছে সময়,
এসো মাগো এ ধরায় পুজিব মাগো তোমায়
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।


রচনাকাল : ৩/৪/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 1  France : 1  Germany : 7  India : 118  Japan : 1  Lithuania : 1  Pakistan : 2  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 19  Ukraine : 2  United Kingdom : 13  United States : 126  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 1  France : 1  
Germany : 7  India : 118  Japan : 1  Lithuania : 1  
Pakistan : 2  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 19  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 126  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বাসন্তী দেবী পূজা.... বসন্তে মেতেছে ধরা মা বাসন্তী দেবী আগমনী (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৩৩
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী