একবার যেও ঘুরে!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২২৯৮৩ জন পড়েছেন।
একবার এসে ঘুরে যেও তুমি
ছোট যমুনার তীরে,
যেথা আছি গড়ে নতুন বসতি
হরেক লোকের ভিড়ে।

নদীর কিনারে টিন ইটে জাগা
জীর্ণ আমার দ্বার,
বৃক্ষের শাখা দুলে তবু রাখে
দিবা-নিশি আবদার।

মমতার টানে পাখালির ঝাঁক
কলতানে থাকে মেতে,
রোজ এসে দেয় নীরদের ভেলা
হিমেল আঁচল পেতে।

জেলে ধরে মাছ বড়শি বা জালে
উচ্ছ্বাসে বেয়ে তরী,
কামার কুমার খুঁজে ফিরে মান
কর্মের বুক গড়ি।

সারা বৎসরই রঙিলা বদনে
গাছে হাসে ফুল ফল,
মাসে মাসে উঠে উৎসব জেগে
বট-পাকুড়ের তল।

গানে দেয় সাড়া কৃষকের মাঠ
সবুজ দোলনে ফুঁসি,
প্রকৃতির দেয়া দেখলে এ রূপ
জানি তুমি হবে খুশি।
রচনাকাল : ১৯/৩/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 6  China : 3  Europe : 24  France : 2  Germany : 9  Hungary : 106  Iceland : 4  India : 143  Japan : 6  
Latvia : 1  Lithuania : 1  Morocco : 1  Russian Federat : 2  Saudi Arabia : 20  Ukraine : 1  United Kingdom : 10  United States : 147  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 6  China : 3  Europe : 24  
France : 2  Germany : 9  Hungary : 106  Iceland : 4  
India : 143  Japan : 6  Latvia : 1  Lithuania : 1  
Morocco : 1  Russian Federat : 2  Saudi Arabia : 20  Ukraine : 1  
United Kingdom : 10  United States : 147  Vietnam : 6  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
একবার যেও ঘুরে! by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৬০
  • প্রকাশিত অন্যান্য লেখনী