মায়ের কাছে শেখা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৮৯৯৩ জন পড়েছেন।
কবিতাঃ মায়ের কাছে শেখা
কলমেঃ সুজন কুমার রায় 
 
 

তোমার বুকে মাথা রেখে, হাজার কান্না হাসা ,,,                     
তোমার মুখেই প্রথম শেখা, আমার মাতৃভাষা ...                     
তোমার সুখেই হাসি আমি, কাঁদি তোমার দুঃখে ,,,                     
মরণকালেও যেন মাগো, থাকি তোমার বুকে ...                     
তোমার জন্য প্রাণ দিয়েছে, ছোট্ট সোনার দল ,,,                          
বিনিময়ে তার পেয়েছি মাগো, বাংলার আঁচল ...                        
রফিক শফিক বরকত আর, নাম অজানা কত ,,,                          
তোমার জন্য জন্ম মৃত্যু, সে হোক না অবিরত ...                              
তোমার কাছে পেয়েছি মা, প্রথম শেখা বুলি ,,,                          
বাংলা মায়ের অবাধ প্রেমে, হৃদয়ের অঞ্জলি ...                      
তোমার ভাষায় শহীদ যারা, তাদের স্মরণ করে ,,,                     
অমর একুশ থাকবে বজায়, আমার বুকের পরে ...                
যা আছে সব তোমার মাগো, বর্ণমালায় লেখা ,,,                  
মুখের ভাষা মনের ভাষা, মায়ের কাছে শেখা ...
রচনাকাল : ২১/২/২০২২
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 2  Denmark : 1  Europe : 1  Germany : 8  Hungary : 1  India : 141  Iran, Islamic R : 1  Japan : 1  
Pakistan : 2  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  Ukraine : 3  United Kingdom : 14  United States : 149  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 2  Denmark : 1  
Europe : 1  Germany : 8  Hungary : 1  India : 141  
Iran, Islamic R : 1  Japan : 1  Pakistan : 2  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 17  Ukraine : 3  United Kingdom : 14  
United States : 149  Vietnam : 3  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মায়ের কাছে শেখা by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৬৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী