হলুদ রাঙা বিবাহ-বার্ষিকী (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২০৫২৮ জন পড়েছেন।
হাতে হাত ধরে পথচলা সংসারের কুসুমাস্তীর্ণ পথে। আমাদের পঁচিশ তম শুভ বিবাহ বার্ষিকী। আজকের এই শুভ পূণ্য লগ্নে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর জয়গুরু!

হলুদ রাঙা বিবাহ-বার্ষিকী ( দ্বিতীয় পর্ব)
কলমে  কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হলুদ রাঙানো অরুণ প্রভাতে
বিবাহ বার্ষিকী আজ,
তরুশাখে শোভে নব কিশলয়
অপরূপ তার সাজ।


ফুলের বাগানে ফুটেছে কলিরা
পাখিরা গাহিছে গীত,
বসন্ত এলো রে এ ধরার পরে
নাহি আজি আর শীত।


কমল কাননে মধু আহরণে
ধেয়ে চলে অলিদল,
অজয় তটিনী আপনার বেগে
বয়ে চলে কল কল।


ফাগুনের রঙে রাঙিয়ে ভুবন
অরুণ ডুবিল সাঁঝে,
বেজে উঠেছিলো বিয়ের সানাই
সেদিন আঙিনা মাঝে।


চাঁদ তারা হাসে রাতের আকাশে
রাত কাটে ভোর হয়,
বর্ষে বর্ষে আসে বিবাহ বার্ষিকী
স্মৃতি হয়ে মধুময়।


রচনাকাল : ১৩/২/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Austria : 1  Bangladesh : 2  Bulgaria : 1  Canada : 7  China : 140  Czech Republic : 3  Europe : 26  France : 1  Germany : 10  
India : 298  Iran, Islamic R : 1  Ireland : 4  Japan : 94  Lithuania : 2  Malaysia : 1  Netherlands : 1  Romania : 6  Russian Federat : 8  Saudi Arabia : 21  
Ukraine : 4  United Arab Emi : 2  United Kingdom : 20  United States : 269  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Austria : 1  Bangladesh : 2  Bulgaria : 1  
Canada : 7  China : 140  Czech Republic : 3  Europe : 26  
France : 1  Germany : 10  India : 298  Iran, Islamic R : 1  
Ireland : 4  Japan : 94  Lithuania : 2  Malaysia : 1  
Netherlands : 1  Romania : 6  Russian Federat : 8  Saudi Arabia : 21  
Ukraine : 4  United Arab Emi : 2  United Kingdom : 20  United States : 269  
Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হলুদ রাঙা বিবাহ-বার্ষিকী (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৮২০৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী