হলুদ রাঙানো বিবাহ বার্ষিকী (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৩১ জন পড়েছেন।
আজকের মধুর রাতে হয়েছিল আমাদের মধুর মিলন। আজ সেই শুভদিন। ১২ই ফেব্রুয়ারী। আমাদের পঁচিশ তম শুভ বিবাহ বার্ষিকী। আজকের এই শুভ পূণ্য লগ্নে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর জয়গুরু!


হলুদ রাঙানো বিবাহ বার্ষিকী
কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হলুদ রাঙানো বিবাহ বার্ষিকী
এলো আজি শুভদিন,
কমল কাননে অলি গুঞ্জরণে
হৃদয়ে বাজিছে বীণ।


এসেছে ফাগুন হৃদয়ে আগুন
রেঙেছে খুশির রঙে,
আজি শুভদিনে মধুর মিলনে
মিলেছি প্রিয়ার সঙ্গে।


সেই সুমধুর মিলন বাসরে
সানাই বাজিছে সুরে,
রাত্রি দ্বিপ্রহরে মাল্যদান করে
রাঙাই সিঁথি সিঁদুরে।


মিলন রাতের সেই স্মৃতি আজি
সবার হৃদয়ে বাজে,
তরুশাখে তাই পিকদল গায়
বসন্তে ধরিত্রী মাঝে।


উলুধ্বনি আর শঙ্খের নিনাদ
জাগে মনে সেই স্মৃতি,
বিবাহ বার্ষিকী মধুর লগনে
জানাই শুভেচ্ছা প্রীতি।


ফাগুন রাঙানো অরুণ প্রভাতে
কোকিলের কুহুতান,
পঁচিশতম বিবাহ বার্ষিকীতে
মেতে ওঠে দুটি প্রাণ।
রচনাকাল : ১৩/২/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 1  Europe : 3  Germany : 10  India : 129  Iran, Islamic R : 1  Japan : 3  Lithuania : 2  Pakistan : 2  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 21  Taiwan : 1  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 17  United States : 140  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 1  Europe : 3  
Germany : 10  India : 129  Iran, Islamic R : 1  Japan : 3  
Lithuania : 2  Pakistan : 2  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 21  Taiwan : 1  Turkey : 1  Ukraine : 3  
United Kingdom : 17  United States : 140  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হলুদ রাঙানো বিবাহ বার্ষিকী (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী