ছো্ট্ট সোনালী পাখি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৯ টি দেশ ব্যাপী ২৩১৯০ জন পড়েছেন।
আজও খুঁজে তারে আঁখি,
যে ছিল আমার আশা জাগানিয়া
ছোট্ট সোনালী পাখি।

রোজ প্রাতে এসে জানালার ধারে
বসে বৃক্ষের ডালে,
গাইতো সে গান সুরেলা কণ্ঠে
পবনের তালে তালে।

কভু যদি মোর বিছানা ছাড়তে
হতো ক্ষণকাল দেরী,
শুকনো পত্র দুলায়ে বাজাতো
বিরহের রণভেরী।

দিবসে সে সদা পাশেই থাকতো
কতো তার অভিমান,
পলকে পলকে গড়ে দিতে যতো
নব স্বপ্নের প্রাণ।

কেন যে একদা গাইছিল বসে
’হে আমার তকদীর!’
ঠিক সেই ক্ষণে বুকে বিঁধে তার
তাতারের ছোঁড়া তির।
রচনাকাল : ৯/২/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Bulgaria : 1  Canada : 4  China : 176  Europe : 24  France : 1  Germany : 15  Hungary : 170  Iceland : 1  India : 194  
Japan : 5  Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 21  Thailand : 1  Ukraine : 4  United Kingdom : 14  United States : 206  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Bulgaria : 1  Canada : 4  China : 176  
Europe : 24  France : 1  Germany : 15  Hungary : 170  
Iceland : 1  India : 194  Japan : 5  Romania : 5  
Russian Federat : 8  Saudi Arabia : 21  Thailand : 1  Ukraine : 4  
United Kingdom : 14  United States : 206  Vietnam : 1  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ছো্ট্ট সোনালী পাখি by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৪১৪১
  • প্রকাশিত অন্যান্য লেখনী