বাণী-বন্দনা ……দেবী বিসর্জন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৭০৪ জন পড়েছেন।
বাণী-বন্দনা ……দেবী বিসর্জন
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্বেতপদ্মাসনা দেবী বিদ্যা প্রদায়িনী,
প্রণাম জানাই মাতা শ্রী-চরণে আমি।
হংসযুক্তা রথ পরে হাতে বীণা ধরা,
শুক্লাম্বরা দেবী শ্বেতআভরণে ভরা।


ধূপদীপ জ্বালি আমি ভক্তিযুক্ত মনে,
প্রণাম জানাই আজি দেবীর চরণে।
একদিন তরে মাগো মর্তে আগমন,
পূজান্তে আজিকে হয় দেবী বিসর্জন।


শঙ্খধ্বনি ঘন্টাধ্বনি বাজিছে কাঁসর,
বিসর্জনের বাজনা বাজে অতঃপর।
দেবীর প্রতিমা লয়ে আসে নদীঘাটে,
জয়ধ্বনি কোলাহলে সারাদিন কাটে।


আবার আসিও মাগো এই বসুধায়,
একটি বছর তরে থাকি প্রতীক্ষায়।
দেবী বিসর্জন কাব্য করি সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ৬/২/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 24  Germany : 7  India : 125  Japan : 3  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 14  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 118  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 24  Germany : 7  
India : 125  Japan : 3  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 13  
United States : 118  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বাণী-বন্দনা ……দেবী বিসর্জন by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৩১৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী