বল না রে সখা!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২২৯৯৩ জন পড়েছেন।
বল না রে সখা তুই!
আজও কি প্রভাতে খুঁজে ফিরে হিম
সুজল গাঁয়ের ভুঁই?

সেই যে বিশাল পাকুড়ের গাছ
শীতল ছায়ার তাড়া,
দেয় কি সে আর পত্র দুলায়ে
পথিকের হৃদে নাড়া?

আষাঢ়ে হঠাৎ খাল বিলে এসে
নব বরষার জল,
ঢেলে দিতে প্রেম ধরে কি জড়ায়ে
বিরহী বাটের গল?

ভাদুরে নিশীথে জ্যোৎস্নার ধারে
তাল কুড়ানোর আশে,
কে কে থাকে বল নৌকায় শুয়ে
পুকুরের আসে-পাশে?

আর কি রে কেউ ফাগুনের সাঁঝে
বলে দিয়ে জোরে হাঁক,
আগামী কল্য মাছ ধরা হবে
এসো সবে নিয়ে চাক?

বৌচি হাডুডু ফুটবল খেলা
আজও বুুঝি হয় মাঠে?
বল তো কেউ কি থাকে পথ চেয়ে
সূর্য নামলে পাটে??
রচনাকাল : ২/২/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 4  China : 3  Europe : 2  France : 1  Germany : 9  Hungary : 74  India : 151  Ireland : 3  Japan : 14  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 23  Ukraine : 2  United Kingdom : 15  United States : 147  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 4  China : 3  Europe : 2  
France : 1  Germany : 9  Hungary : 74  India : 151  
Ireland : 3  Japan : 14  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 23  Ukraine : 2  United Kingdom : 15  United States : 147  
Vietnam : 4  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বল না রে সখা! by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী