শুভ জন্মদিনের কবিতা (২)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৪৪ জন পড়েছেন।
শুভ জন্মদিনের কবিতা (২)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ জন্মদিন আজি কহে সর্বজন,
পিতামাতা নাম মোর রাখিল লক্ষ্মণ।
আজিকার দিনে হৈল জনম আমার,
আসিলাম এই দিনে পৃথিবী মাঝার।


পৃথিবীর মুখ যবে দেখিলাম আমি,
ভাগ্যলিপি লিখেছেন প্রভু অন্তর্যামী।
শোক তাপ পরিহরি ভজি ইষ্টনাম,
গুরুনাম জপি তাই সিদ্ধ মনস্কাম।


সবাকার আশীর্বাদ করিব গ্রহণ,
আমার প্রণাম লহ যত কবিগণ।
আত্মীয় বান্ধব যত মোর প্রিয়জন,
সবাকার ভালবাসা করিনু গ্রহণ।


আজি শুভদিনে মোর হইল জনম,
মোবাইলে বার্তা আসে অতি অনুপম।
কাব্যে মোর শ্রদ্ধা  লহ  যত কবিগণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ২৫/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 8  China : 2  Europe : 24  Germany : 9  Hungary : 3  India : 162  Iran, Islamic R : 1  Japan : 2  Lithuania : 1  
Romania : 2  Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 14  United States : 171  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 8  China : 2  Europe : 24  
Germany : 9  Hungary : 3  India : 162  Iran, Islamic R : 1  
Japan : 2  Lithuania : 1  Romania : 2  Saudi Arabia : 15  
Ukraine : 1  United Kingdom : 14  United States : 171  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ জন্মদিনের কবিতা (২) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৮৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী