শুভ জন্মদিবসের কবিতা (বিবিধ কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৯৭৬২ জন পড়েছেন।
শুভ জন্মদিবসের কবিতা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পঁচিশ তারিখ আজি মাস জানুয়ারি,
শুভ জন্মদিন মম ভুলিতে কি পারি?
আজিকার শুভদিনে জনম আমার,
বর্ষে বর্ষে জন্মদিন আসে পুনর্বার।


গঙ্গা দেবী মাতা মম ধরিত্রী সমান,
প্রভাকর পিতা মম তেজে বলিয়ান।
মাতা পিতা শ্রীচরণ বন্দি বার বার,
যাদের চরণ মোর জীবনের সার।


জন্ম হতে কত রূপ হেরি বসুধার,
অসুস্থ পৃথিবী সুস্থ হবে যে আবার।
অজয়ের জলধারা রুদ্ধ নাহি হবে,
তরুশাখে পাখি গায় দীপ্ত কলরবে।


শুভ জন্মদিনে মনে জাগে নব আশা,
কবিতার ছন্দে ভাসে হৃদয়ের ভাষা।
সশ্রদ্ধ প্রণাম মোর  করিও গ্রহণ,
জন্মদিনে কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ২৫/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 1  Germany : 9  India : 124  Italy : 1  Japan : 2  Latvia : 1  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 15  United States : 138  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 1  
Germany : 9  India : 124  Italy : 1  Japan : 2  
Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 2  
United Kingdom : 15  United States : 138  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ জন্মদিবসের কবিতা (বিবিধ কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৪১৩৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী