সুদ ফিরে দে হারামজাদা!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৯ টি দেশ ব্যাপী ২৩১২০ জন পড়েছেন।
ওই পাড়ার লোক নাম ধলু তার
বাঁচতে যে খায় খুদ,
তারেও যেচে দেয় টাকা সে
কষতে দ্বিগুণ সুদ।

এমনই এক দীন দুখী জন
মোদের পাড়ার জিম,
কাছ থেকে তার নিয়েছিলো
কর্জ শতেক ডিম।

সেদিন থেকে কাল হলো প্রায়
দেড় দু’ বছর গত,
বয় তবু সে হপ্তা গেলেই
সুদের ধারার ক্ষত।

আজ ধলু তার বাড়ি এসেই
উচ্চে তুলে স্বর,
কয় যা পাবো এক্ষুণি দে
করবো না সবর!

জিম বলে ভাই হয়নি যোগার
কালকে দিবো সব,
শুনেই ধলু ধমকে শাসায়
’রাখ তুলে তোর রব!’

’আনবি শালা’  কয় রেগে যেই
গর্জে বলে জিম,
’সুদ ফিরে দে হারামজাদা
তবেই পাবি ডিম!’
রচনাকাল : ২৫/১/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Bulgaria : 1  Canada : 3  China : 177  Europe : 31  Germany : 13  Hungary : 163  Iceland : 1  India : 218  Iran, Islamic R : 1  
Japan : 8  Romania : 5  Russian Federat : 11  Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 13  United States : 259  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Bulgaria : 1  Canada : 3  China : 177  
Europe : 31  Germany : 13  Hungary : 163  Iceland : 1  
India : 218  Iran, Islamic R : 1  Japan : 8  Romania : 5  
Russian Federat : 11  Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 3  
United Kingdom : 13  United States : 259  Vietnam : 3  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সুদ ফিরে দে হারামজাদা! by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৪৫৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী