আধারে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৯ টি দেশ ব্যাপী ২৩১১৭ জন পড়েছেন।
কখনও ভেবো না দুঃখ যা আনে
শুধুই তা ক্ষ্যাপা তলাহীনা আনচান,
নিশ্চয় জেনো রসিক তা থেকে
হলেও অন্তে পায়ই স্বস্তির তান।

অবেলায় জমে ঘন কালো মেঘ
কৃষকের বুকে শুধু কি জাগায় ভীতি!
ক্ষণকাল পরে তারই চিন্তনে
ফের দেয় গড়ে তেজী ফসলের গীতি।
তাই বুঝি খুঁজে আঁধারের বুকে
পিয়াসী চকোর জ্যোৎস্নার তরে চান।

বিনাশী প্লাবন তাণ্ডবে এসে
কাড়লেও রোষে পল্লী বাসির থলি,
বিদায়ের কালে ঠিকই দেয় হেসে
তাদেরই জমিতে উর্বরা যতো পলি।
বাদলের ধারা নীরবে সয়েই
বৃক্ষরা শুনে নব পত্রের গান।
রচনাকাল : ২৩/১/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Czech Republic : 1  Europe : 23  France : 2  Germany : 12  Hungary : 45  Iceland : 2  India : 113  Japan : 9  
Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 1  United Kingdom : 13  United States : 126  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Czech Republic : 1  Europe : 23  
France : 2  Germany : 12  Hungary : 45  Iceland : 2  
India : 113  Japan : 9  Lithuania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 22  Ukraine : 1  United Kingdom : 13  United States : 126  
Vietnam : 3  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আধারে by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৪৫২
  • প্রকাশিত অন্যান্য লেখনী