তার চেয়ে ঢের ভালো!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ২২৭২৪ জন পড়েছেন।
হে বিধি আমার তরে মৃত্যুর রেখো ফরমান,
কখনো ভাবার আগে ’এ ধরণী স্বর্গ সমান!’
চাই না মোহের তালে
হোক না ক্ষণিক এ ভালে
বেহায়া স্বপ্ন দিয়ে দুরাশায় গড়তে দালান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!

আমি তো তোমার দাস যদি করি মিছে অভিমান,
না হয় অধম জেনে ভেঙে দিও অবলা সোপান!
লঙ্ঘন করে সীমা
খুললে লোলুপ বীমা
দিও না উঠতে তবু ক্ষণকাল উচ্চে জবান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!

হে আমার অন্তর্যামী!
তুমি বিনে আছে কি যে স্বামী?
বুঝেও হৃদয় যদি সদা গড়ে ভীরু আনচান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!
রচনাকাল : ২২/১/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 5  China : 2  Europe : 23  France : 1  Germany : 10  Hungary : 202  Iceland : 2  India : 203  Iran, Islamic R : 1  
Japan : 5  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 20  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 15  United States : 179  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 5  China : 2  Europe : 23  
France : 1  Germany : 10  Hungary : 202  Iceland : 2  
India : 203  Iran, Islamic R : 1  Japan : 5  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 20  Spain : 1  Ukraine : 3  
United Kingdom : 15  United States : 179  Vietnam : 1  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তার চেয়ে ঢের ভালো! by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৪৬৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী