শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২৫৯ জন পড়েছেন।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে  ঢাকা আমার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকালে যখন ঘন কুয়াশায় সবকিছু ঢেকে যায় তখন প্রকৃতিকে অপূর্ব সুন্দর মনে হয়। ... কুয়াশার চাদর সরিয়ে সোনালী সূর্য যখন উঁকি দেয় তখন স্নিগ্ধ আলোয় ঝলমল করে কুয়াশায় ভেজা প্রকৃতি। খুব অপরূপ লাগে কুয়াশা ঝরা শীতের সকাল।


শীতের সকালে যবে হিম পড়ে ঘাসে,
সকালের সোনা রবি পূব দিকে হাসে।
সোনারোদ পড়ে ঝরে মাটির উঠানে,
বধূরা ঢেঁকিতে চড়ি দেখি ধান ভানে।


রাঙাপথে ধারে ধারে তাল ও খেজুর,
খেজুরের রস থেকে তৈরি হয় গুড়।
পথের ধারেতে এক মুদির দোকান,
পাশে তার বীনামাসী বেচে মিঠাপান।


শীতের সকালে দেখি বাগদী পাড়ায়,
কাঠের আগুন জ্বেলে আগুন পোহায়।
পথের কুকুর যত দৌড়াদৌড়ি করে,
পাশে তার দিঘিজলে হাঁসগুলি চরে।


অজয়ের নদীচরে শীতের সকাল,
গরু নিয়ে পার হয় গাঁয়ের রাখাল।
নদী তীরে সুশীতল দৃশ্য মনোরম,
লক্ষ্মণ লিখিল ছন্দে কাব্য অনুপম।


রচনাকাল : ২১/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Canada : 4  China : 5  Europe : 22  France : 4  Germany : 13  Hungary : 3  India : 175  Ireland : 3  Japan : 3  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 2  United Kingdom : 15  United States : 166  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Canada : 4  China : 5  Europe : 22  
France : 4  Germany : 13  Hungary : 3  India : 175  
Ireland : 3  Japan : 3  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 2  United Kingdom : 15  
United States : 166  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী