সুজল গাঁয়ের ধারে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বোরহানুল ইসলাম লিটন
দেশ : Bangladesh , শহর : Panchupur, Atrai, Naogaon.

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২২ , জানুয়ারী
প্রকাশিত ৩০ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২২৯৮৮ জন পড়েছেন।
Borhanul Islam Liton
সুজল গাঁয়ের ধারে,
সারা বছর রয় ফুটে ফুল
মাচায় সারে সারে।

নামলে পাটে বেলা,
মাছ করে তার খাল পুকুরে
খল বলিয়ে খেলা।

শীত এলে শাক সবজি চাষে
কৃষক উঠে মেতে,
কেউ বা পেয়ে বেতে,
বেশ ফ্যালে শ্বাস সুখে ক’দিন
তৃপ্তিতে ভাত খেতে।

সব ঋতুতেই বয় জেগে হিত
ফসল তোলার প্রীতি।
থাকলে তবু ভীতি?
মাস না যেতেই সব কেড়ে নেয়
ফের পরবের গীতি!

বানের জলে এ ঘাট-ও ঘাট
নাও যখন রয় ভেসে!
চাঁদনী নিশি এসে,
পুঁথির সুরে গাঁওটারেই নেয়
কল্পলোকের দেশে!
রচনাকাল : ১৯/১/২০২২
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Canada : 5  China : 3  Europe : 25  France : 2  Germany : 10  Hungary : 156  Iceland : 1  India : 215  Israel : 1  
Japan : 23  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 17  Spain : 1  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 13  United States : 182  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 5  Canada : 5  China : 3  Europe : 25  
France : 2  Germany : 10  Hungary : 156  Iceland : 1  
India : 215  Israel : 1  Japan : 23  Romania : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 17  Spain : 1  Turkey : 1  
Ukraine : 1  United Kingdom : 13  United States : 182  Vietnam : 4  
© কিশলয় এবং বোরহানুল ইসলাম লিটন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সুজল গাঁয়ের ধারে by Borhanul Islam Liton is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী