শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫১৩০৬ জন পড়েছেন।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে  ঢাকা আমার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকাল জাগে শীতঘুম থেকে,
প্রভাতে উঠিল রবি লাল রং মেখে।
উত্তরে হাওয়া বয় কনকনে শীত,
ঘন কুয়াশায় ঘিরে আছে চারিভিত।


হিমেল পরশে শীতে কাঁপি ঠকঠক,
নদীঘাটে উড়ে চলে সাদা এক বক।
রাঙাপথে গরুগাড়ি ধীরে ধীরে চলে,
চাকাদুটি ক্যাচক্যাচ করে কথা বলে।


নয়ন দিঘির জলে পানকৌড়ি ভাসে,
সকাল হলেই রোজ ডুব দিতে আসে।
দিঘিজলে হাঁসগুলি প্যাকপ্যাক করে,
দিঘিতে সাঁতার কাটে সারাদিন ধরে।


গ্রাম সীমানার কাছে তটিনী অজয়,
হিমেল পরশে কাঁপে অবিরত বয়।
নদী ঘাটে সুশীতল বহে সমীরণ,
শীতের সকাল কাব্য লিখিল লক্ষ্মণ।
রচনাকাল : ১৯/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 3  Canada : 5  China : 1  Europe : 24  France : 2  Germany : 4  Hungary : 2  India : 136  Ireland : 1  
Japan : 1  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 3  Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 10  United States : 151  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 3  Canada : 5  China : 1  
Europe : 24  France : 2  Germany : 4  Hungary : 2  
India : 136  Ireland : 1  Japan : 1  Lithuania : 1  
Romania : 6  Russian Federat : 3  Saudi Arabia : 15  Ukraine : 1  
United Kingdom : 10  United States : 151  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২২০৮৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী