শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৬৬ জন পড়েছেন।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে  ঢাকা আমার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের সকালে আজি অজয়ের চরে,
বাউলেরা গান গায় একতারা ধরে।
নদীপাড়ে বটতলে মন্দিরের মাঝে,
পুরোহিত করে পূজা শঙ্খ ঘন্টা বাজে।

সোনারোদ পড়ে ঝরে অজয়ের চরে,
যাত্রীদের আনাগোনা সারাদিন ধরে।
বোঝা নিয়ে পার হয় হাটুরের দল,
জল নিতে আসে ঘাটে বধূরা সকল।

শীতের সকালে আজি কনকনে শীত,
নদীঘাটে বটগাছে পাখী গায় গীত।
দুইধারে নদীপারে ছোট ছোট গ্রাম,
মাঝে তার জল ধারা বহে অবিরাম।

বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
দিবা অবসান হলে রবি বসে পাটে।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
লিখিল লক্ষ্মণ কবি ছন্দে মন ভরে।


রচনাকাল : ১৮/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 4  France : 1  Germany : 9  India : 124  Japan : 1  Lithuania : 1  Pakistan : 1  Romania : 6  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 14  United States : 122  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 4  France : 1  
Germany : 9  India : 124  Japan : 1  Lithuania : 1  
Pakistan : 1  Romania : 6  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Ukraine : 3  United Kingdom : 14  United States : 122  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী