শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০০ টি দেশ ব্যাপী ৪৮৪২২০ জন পড়েছেন।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে  ঢাকা আমার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকালে কাঁপে অজয়ের চর,
নদীচরে শোভা দেয় সোনা রবি কর।
কুয়াশায় মুখ ঢাকা শীতের সকাল,
রাখাল চলিছে গোঠে নিয়ে গরুপাল।


উত্তরে হাওয়া বয় এলো আজি শীত,
নীড়ে নীড়ে পাখিসব গাহিতেছে গীত।
কাঁখেতে কলসী লয়ে গাঁয়ের বধূরা,
জল নিতে আসে সবে রাঙাশাড়ি পরা।


শীতের সকালে দেখি কাঁপে শালবন,
বনটিয়া শিস দেয় ভরে উঠে মন।
মহুলের বনে বনে পড়ে যায় সাড়া,
শীতের সকালে জাগে আদিবাসী পাড়া।


শাল পিয়ালের বনে পাখি ঝাপটায়,
আদিবাসী রমণীরা নাচে আর গায়।
মহুয়া নেশায় মত্ত আদিবাসীগণ,
শীতের সকাল কাব্য লিখিল লক্ষ্মণ।


রচনাকাল : ১৭/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 2  China : 2  Europe : 23  Germany : 7  India : 111  Japan : 3  Lithuania : 1  Netherlands : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 9  United States : 118  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 2  China : 2  Europe : 23  
Germany : 7  India : 111  Japan : 3  Lithuania : 1  
Netherlands : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 9  United States : 118  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৫৩৮৯৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী