শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা ( প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৯৮ জন পড়েছেন।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে  ঢাকা আমার কবিতা ( প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কাঁপিছে শরীর শীতে শীত এলো ভাই,
কাঠের আগুন জ্বেলে আগুন পোহাই।
শীতের সকালে রবি পূর্বদিকে উঠে,
ফুল বনে ফুল কলি সবগুলি ফুটে।


শীতের সকালে দেখি হরিহর রায়,
চায়েতে চুমুক দেয় বসি কেদারায়।
আঙিনায় হাঁসগুলি প্যাক প্যাক করে,
কাকগুলো কা কা করে সারাদিন ধরে।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
দূর গাঁয়ে দেয় পাড়ি নদীঘাট ছাড়ি।
অজয়ের নদীঘাটে আসে যাত্রীদল,
জল নিয়ে চলে ঘরে বধূরা সকল।


কুয়াশায় চারিদিক ছেয়েছে আকাশ,
উত্তরে হাওয়া বয় শীতল বাতাস।
কুয়াশায় মুখ ঢাকি শীতের চাদরে,
সোনারবি উঁকি দেয় অজয়ের চরে।


রচনাকাল : ১৭/১/২০২২
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  France : 1  Germany : 12  Hungary : 1  India : 154  Japan : 3  Kazakhstan : 1  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 6  Russian Federat : 1  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 14  United States : 141  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  France : 1  
Germany : 12  Hungary : 1  India : 154  Japan : 3  
Kazakhstan : 1  Lithuania : 1  Netherlands : 1  Romania : 6  
Russian Federat : 1  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 14  
United States : 141  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা ( প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী