স্বপ্ন কেন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭১ টি দেশ ব্যাপী ৬৭৮৬৮ জন পড়েছেন।
Purbali Chakrabarty
সেদিন ছিল মেঘলা মনে
সুখ দুঃখের খেলা
আর যে ছিল স্মৃতির পাতায়
হারানো বন্ধুবেলা।

  হঠাৎ শুরু ঝমঝমিয়ে
প্রবল  বর্ষণ
তখন তাকেই খোঁজে  আমার
সন্ধানী এই মন,
যে হবে সেই বদ্ধ কোণে
এক দমকা হাওয়া
নতুন কিছুর অপেক্ষাতেই
হয়তো সে পথ চাওয়া।

আশার প্রাচীর ভাঙলে পরে
সব কিছু তো একই
তবে কেন এর পরেও
দিবাস্বপ্ন দেখি?

স্বপ্ন আছে বলেই বুঝি
ধুঁকছে আজও মন
সত্যি না হোক
স্বপ্ন দেখেই কাটুক
এ জীবন।



রচনাকাল : ২৮/১২/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Denmark : 1  Europe : 24  Germany : 12  India : 143  Ireland : 1  Japan : 7  Saudi Arabia : 19  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 170  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Denmark : 1  Europe : 24  
Germany : 12  India : 143  Ireland : 1  Japan : 7  
Saudi Arabia : 19  Ukraine : 1  United Kingdom : 11  United States : 170  
Vietnam : 2  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বপ্ন কেন by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩১৩০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী