তফাৎ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ৬৫১৩৩ জন পড়েছেন।
Purbali Chakrabarty
এক যে ছিল মেয়েবেলা
আর কি ছিল? বন্ধু মেলা....
আরো ছিল?..হরেক মজা
অনেক ভুলে... একটু সাজা
আর সে ছিল স্বপ্ন ভুরি
গল্পে নাকি দত্যি পুরী?
ভয় পেলে তো অনেক আদর
মাথায় উপর স্নেহের চাদর।

জীবন এখন অন্যরকম
আমরা নিজের মতোই বাঁচি
পরিচিতের বৃত্ত ছোট
কেউ কি তাতে ভালো আছি??
ভয় পেলে তো দেখবে না কেউ
বলবে না কেউ পাশে আছি
দুঃখ ভয়ে সিঁটিয়ে গেলেও
নিজেই লড়াই করে বাঁচি।

সব কিছু তাই দেখে শুনে
প্রার্থনা আজ আমার , মনে
এই কথাটি রেখো প্রভু
হিংসা বিভেদ হোক তো চুরি
গল্পের সেই দত্যি পুরী
 সত্যি যেন না হয় কভু।।

রচনাকাল : ২৮/১২/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 24  Germany : 7  India : 126  Ireland : 1  Japan : 18  Russian Federat : 1  Saudi Arabia : 18  Ukraine : 1  
United Kingdom : 9  United States : 130  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 24  Germany : 7  
India : 126  Ireland : 1  Japan : 18  Russian Federat : 1  
Saudi Arabia : 18  Ukraine : 1  United Kingdom : 9  United States : 130  
Vietnam : 2  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তফাৎ by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২৫৬১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী