শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৯৭ জন পড়েছেন।
শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা
শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কুয়াশা ঝরানো
প্রভাত বেলায়
             হিম পড়ে কচি ঘাসে,


অরুণ আলোয়
সেজেছে তপন
            পূরব আকাশে হাসে।


রাঙাপথে চলে
লোক দলে দলে
            শীতের সকাল বেলা,


অজয়ের চরে
সারামাস ধরে
          বসেছে পৌষের মেলা।


সকালে বিকালে
লোক জমা হলে
            শুরু হয় বেচাকেনা,


অজয়ের তীরে
জনতার ভিড়ে
            ভাসে মুখ চেনা চেনা।


মেলা উঠে জমে
লোক নাহি কমে
            উঠে জন কোলাহল,


মেলার বাজার
সাজের বাহার
            কেনাকাটা অবিরল।


পশ্চিমেতে ঢলে
সূর্য অস্তাচলে
             সোনালী নদীর জল,


দীপ জ্বলে উঠে
লক্ষ তারা ফুটে
              চাঁদ হাসে ঝলমল।
রচনাকাল : ২৭/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 3  Germany : 11  India : 131  Italy : 1  Japan : 10  Lithuania : 1  Netherlands : 1  Romania : 6  
Russian Federat : 1  Saudi Arabia : 12  Ukraine : 2  United Kingdom : 13  United States : 129  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 3  Germany : 11  
India : 131  Italy : 1  Japan : 10  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 6  Russian Federat : 1  Saudi Arabia : 12  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 129  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী