শীতের সকাল প্রথম পর্ব
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২২১ জন পড়েছেন।
শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা
শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কুয়াশা ঝরানো
শীতের সকালে
                 আঙিনায় রোদ ঝরে,
হিমেল পরশে
কাঁপিছে ধরণী
                 আঙিনায় হিম পড়ে।


পূবের গগনে
হাসিছে তপন
                 প্রভাত পাখিরা গায়,
সোনার কিরণ
ছড়ায় অরুণ
                  ফুটে ফুটে বাগিচায়।


মাঠে মাঠে ফলে
সোনার ফসল
                   ফুলবনে ফুল ফুটে,
রাঙাপথ ধরে
সকালে বিকালে
                   ধান নিয়ে গাড়ি ছুটে।


অজয়ের ঘাটে
আসে গরুগাড়ি
                  রাঙা ধূলো উড়ে শুধু,
অজয়ের চরে
পড়ে আসে বেলা
                     জল নিয়ে যায় বধূ।


পশ্চিমেতে রবি
যায় অস্তাচলে
                     অজয়ের কিনারায়,
দূরে চাঁদ উঠে
লক্ষ তারা ফুটে
                     দূর আকাশের গায়।
রচনাকাল : ১৯/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 3  Germany : 10  India : 115  Japan : 16  Lithuania : 1  Saudi Arabia : 18  Ukraine : 1  United Kingdom : 14  
United States : 142  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 3  Germany : 10  
India : 115  Japan : 16  Lithuania : 1  Saudi Arabia : 18  
Ukraine : 1  United Kingdom : 14  United States : 142  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের সকাল প্রথম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫২৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী