শীতের সকাল দ্বিতীয় পর্ব
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩১২ জন পড়েছেন।
শীতের সকাল.......... কুয়াশা ঝরা মাটির আঙিনা
শীতের চাদরে ঢাকা একগুচ্ছ কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কুয়াশা ঝরানো
মাটির আঙিনা
               আঙিনায় রোদ হাসে,


শীতের চাদরে
কাঁপে থর থর
               হিম পড়ে কচি ঘাসে।


সোনার অরুণ
পূর্বদিকে উঠে
               উত্তরে হাওয়া বয়,


তরুর শাখায়
পাখিসব গায়
                নতুন সকাল হয়।


মাটিতে নিকানো
খোলা আঙিনায়
               ছোট ছোট ঘর বাড়ি,


রাঙাপথ ধরে
সকালে বিকালে
                 চলিছে গরুর গাড়ি।


হিমেল পরশে
কাঁপিছে ধরিত্রী
                 শীতে কাঁপে থর থর,


অজয়ের ঘাটে
শালিকেরা আসে
                  দূরে সরু বালিচর।


মাঠে ধান কাটে
চাষীরা সবাই
                  ধান কাটে আঁটি বাঁধে,


শীত পৌষমাসে
চাষী নিয়ে আসে
                  বোঝা বোঝা ধান কাঁধে।


শীতের সকালে
পথে হেঁটে চলে
                    লোক চলে সারি সারি,
তাল খেজুরের
গাছ আছে গাঁয়ে
                     আছে তাল ও সুপারি।
রচনাকাল : ১৯/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 2  Europe : 3  Germany : 9  India : 106  Iran, Islamic R : 1  Japan : 2  Lithuania : 1  Netherlands : 1  
Palestinian Ter : 1  Russian Federat : 1  Saudi Arabia : 19  Spain : 1  Ukraine : 1  United Kingdom : 12  United States : 144  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 2  Europe : 3  
Germany : 9  India : 106  Iran, Islamic R : 1  Japan : 2  
Lithuania : 1  Netherlands : 1  Palestinian Ter : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 19  Spain : 1  Ukraine : 1  United Kingdom : 12  
United States : 144  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতের সকাল দ্বিতীয় পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৫৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী