শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৭২ জন পড়েছেন।
শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান
অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


উত্তরে হাওয়া বয় শীতের সকাল হয়
হিম পড়ে ঘাসের আগায়,
পূবদিকে রবি উঠে ফুলবনে ফুল ফুটে
প্রভাত পাখিরা গান গায়।


গ্রামসীমানা নিকটে অজয়ের নদীতটে
সোনাঝরা রোদ জলে ঝরে,
আসে শালিকের দল করে কত কোলাহল
সারাদিন খেলে নদীচরে।


নদীধারে ধান মাঠে চাষী সব ধান কাটে
মাঠে মাঠে কাটে সারাবেলা,
দেখি নদীঘাট হতে পায়ে হেঁটে রাঙাপথে
ফিরে আসে লোকজন মেলা।


রন্ধন সময় কালে কাঠের আগুন জ্বালে
মাতে সবে হাসি কলরবে,
অজয়ের নদী বাঁধে জুটে সবে অন্ন রাঁধে
আনন্দে ভোজন করে সবে।


বন ভোজনের পরে সকলেই ফিরে ঘরে
পশ্চিমে অরুণ বসে পাটে,
শালবন আছে বামে সাঁঝের আঁধার নামে
অজয় নদীর ঘাটে ঘাটে।
রচনাকাল : ১৩/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Europe : 3  Germany : 8  India : 132  Italy : 1  Japan : 3  Latvia : 1  Lithuania : 1  Netherlands : 2  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 12  Serbia : 1  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 17  United States : 127  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 2  Europe : 3  Germany : 8  
India : 132  Italy : 1  Japan : 3  Latvia : 1  
Lithuania : 1  Netherlands : 2  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 12  Serbia : 1  Spain : 1  Ukraine : 3  
United Kingdom : 17  United States : 127  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী