হেমন্তের গান .........অজযের কলতান ( পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৯১ জন পড়েছেন।
শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান
অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হিমেল হাওয়া বয় নতুন সকাল হয়
পূবে রবি ছড়ায় কিরণ,
তরুশাখে বসি পাখি উঠে কিচিমিচি ডাকি
হেরি নব মধুর মিলন।


অজয় বহিয়া চলে সোনা রোদ ঝরে জলে
নদীঘাটে লোকজন মেলা,
যাত্রীদল আসে সব করে কত কলরব
শালিকের দল করে খেলা।


আসে চাষী গাড়ি নিয়ে, কাটে ধান কাস্তে দিয়ে
মাঠে মাঠে পাকে সোনাধান,
বাউলেরা একসাথে একতারা লয়ে হাতে
বাউলের সুরে গাহে গান।


ঘরে ঘরে পরমান্ন নতুন ধানের অন্ন
নদীঘাটে সবে রেঁধে খায়,
অজয়ের নদীচরে আনন্দে ভোজন করে
সকলেই ঘরে ফিরে যায়।


চাঁদ উঠে শালবনে নীল আকাশের কোণে
তারা ফুটে আকাশের গায়,
জোছনায় নদীজল ঝিকিমিকি ঝলমল
হাসে ফুটফুটে জোছনায়।
রচনাকাল : ১২/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 3  Germany : 8  India : 125  Japan : 2  Jordan : 1  Lithuania : 2  Norway : 1  Pakistan : 1  
Poland : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 20  South Africa : 1  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 13  United States : 146  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 3  Germany : 8  
India : 125  Japan : 2  Jordan : 1  Lithuania : 2  
Norway : 1  Pakistan : 1  Poland : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 20  South Africa : 1  Turkey : 1  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 146  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হেমন্তের গান .........অজযের কলতান ( পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী