হেমন্তের গান .........অজযের কলতান (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩১৮৫ জন পড়েছেন।
শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান
অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর পারে শালবন দুইধারে
প্রভাত পাখিরা বনে জাগে,
প্রভাতে উঠিল রবি জলে ভাসে জলছবি
সোনালী কিরণে ভাল লাগে।


নদীঘাটে গাড়ি থামে গাড়ি হতে বধূ নামে
পায়ে হেঁটে নদী হয় পার,
বর চলে আগে আগে বধূ মনে ভয় জাগে
বর এসে হাত ধরে তার।


অজয়ের নদীচরে বক বসে খেলা করে
জোরে উত্তর হাওয়া বয়,
নদীধারে মাঠে মাঠে চাষীসব ধান কাটে
কুলু কুলু বহিছে অজয়।


সারাদিন কাটে বেলা শালিকেরা করে খেলা
নদীঘাটে বেলা পড়ে আসে,
অজয়ের নদীঘাটে অলস দুপুর কাটে
গগনেতে শঙ্খচিল ভাসে।


হেমন্তের গান শুনি অস্তাচলে দিনমনি
শাঁখ বেজে উঠে গাঁয়ে দূরে,
দূর গাঁয়ে দীপ জ্বলে নদী একা বয়ে চলে
সাঁঝের সানাই বাজে সুরে।
রচনাকাল : ১২/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 23  France : 1  Germany : 10  India : 113  Japan : 1  Lithuania : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 16  Ukraine : 2  United Kingdom : 10  United States : 130  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 23  France : 1  Germany : 10  
India : 113  Japan : 1  Lithuania : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 16  Ukraine : 2  
United Kingdom : 10  United States : 130  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হেমন্তের গান .........অজযের কলতান (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী