অজয়ের কলতান দ্বিতীয় পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০০৪৬৬ জন পড়েছেন।
শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান
অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীবাঁকে পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে
শাল পিয়ালের বন দূরে,
সবুজ ডাঙার পরে গরু ও বাছুর চরে
বাজে বাঁশি রাখালিয়া সুরে।


উত্তরে ছাড়িয়া মাঠ দক্ষিণে অজয় ঘাট
সারি সারি চলে গরুগাড়ি,
ঘাটে এসে গাড়ি থামে গাড়ি হতে বধূ নামে
গায়ে নীল বেনারসী শাড়ি।


বধূরা কাপড় কাচে তীরে গাছে পাখি নাচে
স্নান সেরে চলে বধূ ঘরে,
কলসীতে জল নিয়ে ঘোমটা মাথায় দিয়ে
হেঁটে চলে মেঠো পথ ধরে।


মাঠে মাঠে সোনা ধান আকুল করে পরান
ধান নিয়ে চাষী আসে বাড়ি,
ধান কাটা হলে পরে গাড়িতে বোঝাই করে
বোঝা নিয়ে চলে গরুগাড়ি।


অঘ্রানে নবান্ন হয় কোলাহল পাড়াময়
নবান্নের স্বাদ অতি মিঠা।
বধূরা ঢেঁকিতে চড়ে সেই চাল গুড়ি করে
নতুন চালের হয় পিঠা।
রচনাকাল : ১০/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 30  Germany : 8  India : 124  Ireland : 1  Japan : 1  Jordan : 1  Lithuania : 1  Netherlands : 1  
Norway : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 10  Ukraine : 3  United Kingdom : 12  United States : 116  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 30  Germany : 8  
India : 124  Ireland : 1  Japan : 1  Jordan : 1  
Lithuania : 1  Netherlands : 1  Norway : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 10  Ukraine : 3  United Kingdom : 12  
United States : 116  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান দ্বিতীয় পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৬৫১৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী