চিন্তার বৃষ্টি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুব্রত সরকার
দেশ : India , শহর : Indore

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ডিসেম্বর
প্রকাশিত ৩ টি লেখনী ১৭ টি দেশ ব্যাপী ৮৬২ জন পড়েছেন।
SUBRATA SARKAR
ঝাঁক ঝাঁক চিন্তার বৃষ্টি আসছে,
অশান্ত মনের মাঝে,
অবিশ্রান্ত ধারায় ।

ঘুম নেই চোখে,
সারারাত জুড়ে চিন্তার বৃষ্টি,
জ্যোৎস্নাহীন আকাশে, অসংখ্য তারা,
তবু আলো নেই পৃথিবীতে।

নীহারিকা, এগিয়ে এসো কাছে,
আরও কাছে,
আলো দাও এই পৃথিবীতে,
এগিয়ে এসো কাছে,
দাও, উষ্ণতা দাও,
সে উষ্ণতায় চিন্তার বৃষ্টি আবার বাষ্প হয়ে,
মিলিয়ে যাক আকাশে। 

অসহ্য় এই বন্যা, এই তরঙ্গ,
এই শব্দ,
শুধুই জল থৈ থৈ,
চারপাশে অঝোরে শুধুই চিন্তার বৃষ্টি  ।

###

রচনাকাল : ৯/১২/২০২১
© কিশলয় এবং সুব্রত সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 1  Germany : 10  India : 102  Ireland : 1  Japan : 3  Pakistan : 1  Romania : 2  Saudi Arabia : 22  
Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 12  United States : 131  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 3  Europe : 1  Germany : 10  
India : 102  Ireland : 1  Japan : 3  Pakistan : 1  
Romania : 2  Saudi Arabia : 22  Ukraine : 1  United Arab Emi : 1  
United Kingdom : 12  United States : 131  Vietnam : 2  
© কিশলয় এবং সুব্রত সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চিন্তার বৃষ্টি by SUBRATA SARKAR is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী